করোনা বিধি মেনেই আলিপুরদুয়ারে চলছে ১৫-১৮ বছর বয়সীদের টিকাকরণ - প্রেসকার্ড | press card news |

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 3 January 2022

করোনা বিধি মেনেই আলিপুরদুয়ারে চলছে ১৫-১৮ বছর বয়সীদের টিকাকরণ


আলিপুরদুয়ার: সোমবার সকাল থেকেই গোটা রাজ্যের পাশাপাশি আলিপুরদুয়ার জেলাতেও ১৫ থেকে ১৮ বছরের কিশোর-কিশোরীদের প্রথম ভ্যাকসিনেশনের প্রক্রিয়া শুরু হল। 


আলিপুরদুয়ার ম্যাক উইলিয়াম হাইস্কুলে স্কুল পোশাক পরিহিত অবস্থাতেই ছাত্রদের ভ্যাকসিনেশন চলছে। পুরো প্রক্রিয়া পরিদর্শনে আসেন আলিপুরদুয়ার জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুমিত গাঙ্গুলী, জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা, হাসপাতাল সুপার চিন্ময় বর্মন, এসডিও বিপ্লব সরকার সহ প্রশাসনিক আধিকারিকরা। 


এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং অন্যান্য শিক্ষকবৃন্দ। সামাজিক দূরত্ব এবং করোনা বিধি মেনেই ভ্যাকসিনেশনের কাজ চলছে ম্যাক উইলিয়াম উচ্চতর বিদ্যালয়ে।

No comments:

Post a Comment

Post Top Ad