বর্তমান যুগে দূষণ বেশি, সাথে শীতের শুস্কতা যা ত্বকের পাশাপাশি চুলেরও ক্ষতি করে। তাই ত্বকের পাশাপাশি চুল ঠিক রাখাও জরুরি। তবে আমরা অজান্তেই অনেকেই চুলের ক্ষতি করে ফেলি। তাই চুলের সাজের পাশাপাশি চুলের যত্নেও খেয়াল রাখা জরুরি।
আজকাল অনেক মহিলাই চুল সোজা করে কৃত্রিম ভাবে। তবে সাধারণ চুলে কোনও রকম রাসায়নিক ট্রিটমেন্ট করালে চুলে অনেক বেশি এবং আলাদা যত্নের প্রয়োজন। স্ট্রেইটনারের থার্মাল হিটে চুলের অভ্যন্তরীণ মলিকিউল বদলে যায়। এতে চুল হয়ে পড়ে ভঙ্গুর। চুলের আগা ফেটে যায়।
তাই স্ট্রেইট করার চেয়ে কেরাটিন করালে চুল বেশি ভাল থাকবে। আবার আপনার চাহিদা অনুযায়ী চুল সোজাও থাকবে। স্ট্রেইট করার পাশাপাশি অনেকে চুলে বিভিন্ন রং করে থাকেন। রং করা চুলের জন্য অত্যন্ত ক্ষতিকর। তবে একান্তই রং করতে হলে হাল্কা করে করুন।
অনেকেই আছেন যাঁরা রাতে ঘুমানোর আগে চুলে বিনুনি করে ঘুমান। প্রতিদিন চুলে বিনুনি করে শোয়ার ফলে চুলের নির্দিষ্ট কিছু জায়গায় বারবার চাপ পড়ে। এই ভাবে চুলের আগা ভাঙা শুরু হয়। তাই ঘুমাতে যাওয়ারআগে বিনুনি না করে বরং ভিন্ন ভিন্ন পনিটেল করে চুল বাঁধা উচিৎ।
কোথাও বেরোবার আগে তাড়াতাড়ির সময় চুল নিয়ে কী করবেন বুঝতে না পেরে শক্ত একটি ঝুঁটি করে বেরিয়ে যান। এতে চুলের উপর চাপ পড়ে, চুলের ফলিকল ক্ষতিগ্রস্থ হয়। এ ভাবে চুল বাঁধার ফলে অনেকসময় চুল ঝরে পড়ে।
আবার অনেকেই অফিসে বেরোনোর আগে শ্যাম্পু করলে ব্যস্ততার মধ্যে ভেজা চুল বেঁধেই চলে যায়।এতে অজান্তেই ক্ষতি হয় চুলের। তাই বেরোনোর আগে চুল শুকিয়ে নিন। খুব তাড়া থাকলে চুল শুকানোর যন্ত্র দিয়েও শুকিয়ে নিন।
No comments:
Post a Comment