করোনা সাধারণ মানুষদের পাশাপাশি বড় বড় সেলিব্রিটিদেরও তাদের শিকারে পরিণত করছে। বলিউড অভিনেতা জন আব্রাহাম করোনায় আক্রান্ত হয়েছেন। জন নিজেই এ তথ্য জানিয়েছেন। অভিনেতা জানিয়েছেন যে, তিনি এবং তাঁর স্ত্রী প্রিয়া দুজনেই করোনায় আক্রান্ত হয়েছেন।
নিজের ইনস্টাগ্রামে স্টোরি শেয়ার করে, জন তার অনুরাগীদের জানান, তিনি করোনার শিকার হয়েছেন। তিনি জানান, তার রিপোর্ট পজিটিভ আসার পাশাপাশি তার স্ত্রীও করোনায় আক্রান্ত হয়েছেন। ইনস্টা স্টোরিতে অভিনেতা লিখেছেন, 'তিন দিন আগে এক ব্যক্তির সংস্পর্শে আসি। পরে জানা যায় তিনি করোনায় আক্রান্ত। এরপর আমি এবং আমার স্ত্রী প্রিয়া দুজনেই করোনা পজিটিভ হয়ে যাই।'
তিনি আরও জানান, দুজনেই নিজেদের কোয়ারেন্টাইনে রেখেছেন। এছাড়াও তিনি বলেন, 'আমরা দুজনেই করোনার টিকা নিয়েছি এবং এই সময়ে আমদের করোনার মৃদু লক্ষণ রয়েছে।'
উল্লেখ্য, বলিউডে করোনা দ্রুত ছড়িয়ে পড়ছে বলে মনে হচ্ছে। দুদিন আগে মৃণাল ঠাকুরও করোনায় আক্রান্ত হন। সোশ্যাল মিডিয়ায় তথ্য শেয়ার করে তিনি বলেন যে, তিনি নিজেকে আইসোলেট করেছেন।
No comments:
Post a Comment