এই বলগুলি খুব সুস্বাদু এবং সহজ জলখাবার। এই বলগুলো টেক্সচারে মুখে গলে যায়।
উপকরণ,
পরিবেশন: ১০জন
৩-৪টি সেদ্ধ ও ম্যাশ করা আলু
১/২কাপ গুঁড়া পারমেসান পনির
১ চা চামচ লাল লঙ্কা গুঁড়ো
১ চা চামচ গরম মসলা
১ চা চামচ ভাজা জিরা গুঁড়ো
ব্রেড ক্রাম্বস
ভাজার জন্য তেল
ধনে পাতা সূক্ষ্মভাবে কাটা
স্বাদ অনুযায়ী লবণ
নির্দেশনা,
প্রথমে সেদ্ধ ও ম্যাশ করা আলু নিন এবং এতে সমস্ত শুকনো মশলা এবং পামেসান পনির যোগ করে ভাল করে মেশান।
ব্রেড ক্রাম্বস এবং ধনে পাতা যোগ করুন এবং সমস্ত উপাদান ভালভাবে মেশান।
এই মিশ্রণ দিয়ে ছোট ছোট বল তৈরি করুন।
একটি কড়াই নিন বা প্যানে তেল দিন এবং গরম হতে দিন। সব বলগুলোকে তেলে দিয়ে ভালো করে সোনালি বাদামি রঙ না হওয়া পর্যন্ত ভাজুন।তাহলেই
পামেসান পনির আলুর বল প্রস্তুত। যেকোনো চাটনি বা সসের সঙ্গে গরম গরম পরিবেশন করুন।
No comments:
Post a Comment